(দয়া করে পুরোটা মনযোগের সাথে পড়ুন।)
আপনি কি জানেন বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা প্রায় ৯.২ কোটি এর মধ্যে প্রায় ৮.৫০ কোটি মোবাইল ইন্টারনেট ইউজার এবং ISP & PSTN ইউজার প্রায় ৫৬ লাখ।
ধরুন প্রত্যেক ইউজার (ব্যবহারকারী) প্রতি মাসে গড়ে ১০০ টাকার ইন্টারনেট ব্যবহার করেন তাহলে আমরা এক মাসে যে ইন্টারনেট ব্যবহার করি তার পরিমাণ ৯২০ কোটি টাকা প্রায়। আসলে এটি হাজার কোটি টাকারও বেশি। প্রশ্ন হচ্ছে এই হাজার কোটি টাকা থেকে আমরা কি যথাযত উপকৃত হচ্ছি?
ইন্টারনেটের প্রয়োজনীয়তা বা উপকারীতার কথা বলে শেষ করা যাবে না তবুও আমাদের কিছু খরচ ফিরিয়ে আনার সুযোগ আছে তবে এটা বৃহৎ পরিসরে ভাবতে হবে। এই ফিরিয়ে আনাটা আপনার জন্য সরাসরি উপকারি না হলেও আপনার আশেপাশে অনেকের জন্য অনেক উপকারের কারণ হবে। হ্যাঁ এটা তখনই করতে ভাল লাগবে যখন দেশে ১ টাকা ফেরত আসলে যদি ভালো লাগে।
যেমন ধরুন আমাদের অনেকেই ওয়েবসাইট তৈরী করি কিছু ইনকামের জন্য কমপক্ষে যে খরচটা আমরা ডোমেইন-হোস্টিং এর জন্য করে থাকি সেটা উঠাতে পারলেও খুশি। ধরুন আমার একটি সাইট (marketbangladesh.com/) এটা অনেকের উপকারে আসে কারন এটি একটি ডিরেক্টরী সাইট। এখন আপনি যদি অন্তত মাসে ১ বার আমার সাইটটি ভিজিট করে এভাবে যদি ১ লক্ষ মানুষ মাসে মাত্র ১ বার করে ভিজিট করে কিছু সময় অবস্থান করে আমার ভিজিটর হবে মাসে ১ লক্ষ।
আমরা ইন্টারনেটে যেটুকু সময় ফেসবুকে ব্যয় করি তার থেকে ২০ মিনিট সময় নিয়ে যদি প্রতিদিন ১০ টা করে ওয়েবসাইট ভিজিট করি বিশ্বাস করুন অনেকের খরচের টাকা উঠে আসবে। কিন্তু আপনার কোন লস বা ক্ষতি হবে না। যে ১০০ বা ৫০০ টাকা প্রতিমাসে আপনি ইন্টারনেট বাবদ ব্যয় করছেন তা বাড়বে না বরং আপনার কারনে আপনারই পরিচিত ভাই, বন্ধু, প্রতিবেশী বা দেশের একজনের উপকার হলো।
এবার দেখি কত টাকা সাশ্রয় হতে পারে দেশেরঃ
যদি ৯ কোটি ইন্টারনেট গ্রাহক প্রতিদিন মাত্র ১টি করে সাইট ভিজিট করে ১০-১৫ মিনিট সময় দেয়, যদি এ সময়ে ১টা ক্লিক করে এবং ১টা ক্লিকে যদি ১ সেন্ট ($0.01) যোগ হয় তাহলে ৯ কোটি গ্রাহক ১ সেন্ট করে ৯ লাখ ডলার সৃষ্টি করতে পারে বা প্রায় ৭.৫ কোটি টাকা। এভাবে ১ মাসে (৩০X৭.৫)= ২২৫ কোটি টাকা।
এটা অস্বাভাবিক নয় কারন বিশ্বের এমন অনেক ওয়েবসাইট শুধু অনলাইন থেকে আয় করে মাসে কোটি কোটি টাকা এখানে দেখুন ।
আপনি জানেন বাংলাদেশে প্রতি মাসে হাজার হাজার ওয়েবসাইট বন্ধ হয়ে যায় শুধু খরচ বহন করতে পারে না বিধায়। এমন অনেক গুরুত্বপূর্ণ সাইট আছে যা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে। আপনার ২/১ টা ক্লিক বা ভিজিট এই সাইটগুলোকে বাঁচিয়ে দিবে কারন অনলাইনে এডসেন্স, এমাজনসহ ইনকামের রয়েছে হাজারও পথ। আপনার একটি ক্লিক বা শেয়ার এটিকে অন্য উচ্চতায় নিয়ে যাবে। এতে যদি আপনার কোন অর্থ ব্যয় হতো তাহলে আপনার কাছে অনুরোধ থাকত না। আপনার ইন্টারনেটে ব্যবহার্য মাসে ১০০ বা ৫০০ টাকা থেকেই আপনার দেশীয় কোন ভাই বা বন্ধুকে কোন না কোনভাবে ১ টাকা ফেরত পাবে যে কাজটা আপনি সহজে করতে পারেন।
যদি কারো ইউটিউব চ্যানেল থাকে তাহলে সাবক্রাইব করুন তাতে তার চ্যানেলটি এডসেন্সের আওতায় আসবে আর যদি কারো ওয়েবসাইট থাকে তাহলে আপনার ব্রাউজারে এড করে নিন। বেশী নয় আপনি ২০টি ওয়েবসাইটকে মাসে ২/৪বার ভিজিট করুন এভাবেই আমরা এগিয়ে যাব।
আমরা যদি মাসে হাজার হাজার কোটি টাকা ইন্টারনেটের পেছনে ব্যয় করি সেখানে থেকে অন্তত শতকোটি টাকা ফিরে আসুক আমাদের দেশে এটা কি আমরা চাই না?
আমরা যদি ১৭কোটি মানুষ ১ টাকা করে বিকাশ, রকেটের মাধ্যমে কাউকে দান করি তাহলে একজন ১৭ কোটি টাকা পেতে ১ ঘন্টার কম সময়ে লাগবে কিন্তু এটা ম্যানেজ করাটাই কঠিন ব্যাপার। কারন ১ টাকা পাঠাতে খরচ হবে ৫টাকা। অবাক বিষয় কি জানেন ৯ কোটি ইন্টারনেট ব্যবহারকারী চাইলে প্রতি মাসে ১/২ জন মিলিওনিয়ার বানাতে পারে কোন খরচ ছাড়া শুধু মনে করে ক্লিক দিয়ে।
আপনি জানেন লক্ষ লক্ষ শিক্ষিত উদ্যোক্তা আপনার একটি ক্লিকের জন্য উম্মুখ হয়ে থাকে যার মাধ্যমে সে পাবে কিছু অনলাইন আয় অথবা কিছু পণ্যের অর্ডার।
আপনি যদি চরম স্বার্থপর না হোন তবে বিষয়টি অবশ্যই ভালো লাগবে, আপনি যদি আজ কাউকে সহযোগিতা করুন কাল কেউ একজন আপনাকে সহযোগিতার জন্য দাঁড়িয়ে যাবে।
এই লেখাটা ভাল লাগলে শেয়ার করুন এবং কমপক্ষে ২০টা বাংলাদেশী সাইট বেছে নিন (এড যুক্ত) যেসবে আপনি প্রতিদিন পর্যায়ক্রমে ৫ থেকে ১০ মিনিট সময় দিবেন। আপনিও একটি সাইট তৈরী করুন এবং যুক্ত হোন আমাদের সাথে। আমাদের পরবর্তী পদক্ষেপের জন্য আমাদের সাথেই থাকুন। Comment বক্সে আপনার ওয়েবসাইটের নাম লিখুন।
ধন্যবাদ লেখাটি পড়ার জন্য।



Comments
RSS feed for comments to this post