আয়কর বিষয় প্রশ্নাবলী

আয়কর কি?

আয়কর হচ্ছে ব্যক্তি বা সত্ত্বার আয় বা লভ্যাংশের উপর প্রদেয় কর। আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর আওতায় কর বলতে অধ্যাদেশ অনুযায়ী প্রদেয় আয়কর, অতিরিক্ত কর, বাড়তি লাভের কর, এতদসংক্রান্ত জরিমানা; সুদ বা আদায়যোগ্য অর্থকে বুঝায়। অন্যবাবে বলা যায় যে, কর হচ্ছে রাষ্ট্রের সকল জনসাধারনের স্বার্থে রাষ্ট্রের ব্যয় নির্বাহের জন্য সরকারকে প্রদত্ত বাধ্যতামূলক অর্থ।

আয়কর অধ্যাদেশ ১৯৮৪  এর আওতায় দুই ধরনের কর আরোপ করা হয়ঃ

  • (১) ব্যক্তিগত আয়কর
  • (২) কর্পোরেট আয়কর
কোন ব্যক্তি আয়কর প্রদানের জন্য উপযুক্ত ?

অর্থ আইন ২০১৫ এর আওতায় প্রত্যেক ব্যক্তি করদাতা (অনিবাসী বাংলাদেশীসহ), হিন্দু যৌথ পরিবার, অংশীদারী ফার্ম, ব্যক্তি সংঘ এবং আইনের দ্বারা সৃষ্ট কৃত্রিম ব্যক্তির আয়ের সীমা ২,৫০,০০০/- টাকার উপরে হলে আয়কর প্রদানের জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন। তবে-

(১) মহিলা এবং ৬৫ বৎসর বা তদুর্ধ ব্যক্তি করদাতা আয় ৩,০০,০০০/- টাকার উপরে হলে তিনি আয়কর প্রদানের উপযুক্ত হবেন।

(২) প্রতিবন্ধি করদাতা আয় ৩,৭৫,০০০/- টাকার উপরে হলে তিনি আয়কর প্রদানের উপযুক্ত হবেন।

(৩) গেজেট ভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার আয় সীমা ৪,২৫,০০০/- টাকার উপর হলে তিনি আয়কর প্রদানের উপযুক্ত হবেন।

আয়করকে কেন প্রগতিশীল কর বলা হয় ?

অায়কর হচ্ছে ব্যক্তি বা সত্ত্বার উপর সরকার কর্তৃক আরোপিত কর, যা আয় বা লভ্যাংশের পরিমাণ ভেদে পরিবর্তিত হয়। প্রগতিশীল কর হচ্ছে সেই কর ব্যবস্থা যাতে করদাতার আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে করহার বৃদ্ধি হয়। আয়কর আরোপিত হয় করদাতার কর পরিশোধ করার ক্ষমতার উপর। তাই আয়করকে প্রগতিশীল কর বলা হয়।

আয়করের জন্য আয়ের খাত কি কি?

আয়কর অধ্যাদেশ ১৯৮৪ অনুযায়ী আয়ের খাত সমূহ নিন্মরুপঃ

  • বেতনাদি
  • নিরাপত্তা জামানতের উপর সুদ
  • গৃহ সম্পত্তির আয়
  • কৃষি আয়
  • ব্যবসা বা পেশার আয়
  • মূলধনী মুনাফা
  • অন্যান্য উৎস হতে আয়।

       তবে রিটার্ণ জমা দেয়ার সময় নিন্মলিখিত আয়ের খাতগুলি সম্পৃক্ত হবে

  • ফার্মের আয়ের অংশ
  • স্বামী/স্ত্রী বা অপ্রাপ্ত বয়স্ক সন্তানের আয়
নূন্যতম কর কি?

অর্থ অাইন ২০১৫ মোতবেক সাধারনভাবে করমুক্ত আয়ের সীমা ১,৫০,০০০/০০। করমুক্ত আয়ের সীমা অতিক্রম করলে করদাতাকে এলাকাভেদে নূন্যতম যে কর পরিশোধ করতে হয় তাকে নূন্যতম কর বলে। নূন্যতম করের পরিমাণ যথাক্রমে ৫০০০/০০ (ঢাকা ও চট্রগ্রাম সিটিকর্পোরেশন এরিয়া), ৪০০০/০০ (অন্য সিটি কর্পোরেশন এরিয়া), ৩০০০/০০ (সিটিকর্পোরেশন এর বাইরে অন্য যে কোন এরিয়া)

আয়কর প্রদানের জন্য কোন বয়স সীমা আছে কি?

অর্থ আইন ২০১৫ এর আওতায় প্রত্যেক ব্যক্তি করদাতা উল্লেখ থাকলেও করদাতার সুনির্দিষ্ট বয়সসীমা উল্লেখ নেই। তবে মহিলা এবং ৬৫ বছর বা তদুর্ধ্ব বয়সের ব্যক্তি, প্রতিবন্ধীদের এবং গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কর মুক্তির সীমা ভিন্নভাবে উল্লেখ রয়েছে। তাই আয়সীমা ২,৫০,০০০/= টাকা অতিক্রম করলে উক্ত আয়ের উপর কর প্রযোজ্য, সেক্ষেত্রে বয়স বিবেচ্য নয়।

আয়কর নিবন্ধন কি?

আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর আওতায় নূন্যতম করমুক্ত আয়ের সীমা অতিক্রম করলে কিংবা ধারা 75(1A) তে বর্ণিত তালিকার ক্ষেত্রে রিটার্ণ দাখিল বাধ্যতামূলক না, রিটার্ণ দাখিলের জন্য একজন করদাতাকে জাতীয় রাজস্ব বোর্ডের অর্ন্তগত কোন আয়কর কমিশনারেটের অধীনে সার্কেল থেকে ১২ ডিজিটের TIN গ্রহণ করে নিবন্ধিত হতে হয়। একেই আয়কর নিবন্ধন বলে।

আয়করের জন্য নিবন্ধন প্রয়োজন কেন?

একজন করদাতাকে নিবন্ধনের মাধ্যমে করদাতা হিসাবে সনাক্ত করা হয়। ব্যক্তি করদাতা (অনিবাসী বাংলাদেশীসহ) হিন্দু যৌথ পরিবার, অংশীদারী ফার্ম, ব্যক্তি সংঘ এবং আয়কর আইনের দ্বারা সৃষ্ট কৃত্রিম ব্যক্তির আয়ের সীমা  ২,৫০,০০০/= টাকার উপরে হলে নিবন্ধন প্রয়োজন। নিবন্ধিত করদাতা বছর শেষে রিটার্ণ জমা দেওয়ার মাধ্যমে বাৎসরিক আয়, ব্যয় ও সঞ্চয় বর্ণনা করেন।

নিন্মোক্ত ক্ষেত্রে আয়কর নিবন্ধন প্রয়োজনঃ

১. আমদানীর উদ্দেশ্যে ঋণপত্র খোলার সময়;

২. আমদানী রেজিষ্ট্রেশন সার্টিফিকেট পাওয়ার উদ্দেশ্যে আবেদনের সময়;

৩. করপোরেশনের বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স নবায়ন করার সময়;

৪. চুক্তি কার্যকর, পণ্য সরবরাহ বা সেবা প্রদানের লক্ষ্যে দরপত্র দাখিলের সময়;

৫. কোম্পানী আইন, ১৯৯৪ এর আওতায় নিবন্ধনকৃত কোন ক্লাবের সদস্য হবার জন্য আবেদন দাখিল করার সময়;

৬.  সাধারন বীমার সার্ভেয়ার হিসেবে তালিকাভূক্তি বা লাইসেন্স প্রাপ্তি বা নবায়নের সময়;

৭. কোন সিটি কর্পোরেশন বা জেলা সদরের কোন পৌরসভা এলাকায় অবস্থিত ভূমি, ভবন বা এপার্টমেন্টের চুক্তি মূল্য যদি এক লক্ষ টাকার উর্ধ্বে হয়, সেই ক্ষেত্রে ঐ ভূমি, ভবন বা ফ্লাট ক্রয়ের রেজিষ্ট্রেশনের সময়;

৮. সিটি কর্পোরেশন এলাকার মধ্যে অবস্থিত কোন ভূমি, ভবন বা কোন এপার্টমেন্টের ক্রেতা বাংলাদেশের অনিবাসী বাংলাদেশী হইলে তার ক্রয়ের রেজিষ্ট্রেশনের সময় (f) এর বিধান কার্যকর হইবে না;

৯. কার, জিপ বা মাইক্রোবাসের মালিকানা পরিবর্তন কিংবা ফিটনেস রেজিষ্ট্রেশন নবায়নের সময়;

১০. কোন বানিজ্যিক ব্যাংক বা লিজিং কোম্পানী কর্তৃক কোন ব্যক্তিকে ৫ (পাঁচ) লক্ষ টাকার অধিক ‍ঋণ বরাদ্দ দানকালে;

১১. ক্রেডিট কার্ড ইস্যুর সময়;

১২. ডাক্তার, চার্টার্ড একাউনন্ট্যান্ট, কষ্ট এন্ড ম্যানেজমেন্ট একাউনন্ট্যান্ট,  আইনজীবি বা আয়কর পেশাজীবির পেশাদারী লাইসেন্স অনুমোদনের সময়;

১৩. কোন কোম্পানীর ডাইরেক্টর বা কোন কোম্পানীর স্পন্সর শেয়ার হোল্ডার হওয়ার সময়;

১৪. বাংলাদেশের নাগরিক নয় এমন অনিবাসীর ক্ষেত্রে (১১) এর বিধান কার্যকর হইবে না;

১৫. মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) আইন, ১৯৭৪ এর আওতায় নিকাহ রেজিষ্ট্রারের লাইসেন্স প্রাপ্ত হয়েছে, তার ক্ষেত্রে অত্র বিধান কার্যকর হওয়ার তিন মাসের মধ্যে টি.আই.এন সনদ সংগ্রহ করিতে হইবে;

১৬. কোন বাণিজ্য সংস্থার মেম্বারশিপ নবায়নে বা মেম্বারশিপ আবেদনকালে;

১৭. গৃহসম্পত্তি নির্মাণের নিমিত্ত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চিটাগাং ডেভেলপমেন্ট অথরিটি (সিডিএ), খুলনা ডেভেলপমেন্ট অথরিটি (কেডিএ), রাজশাহী ডেভেলপমেন্ট অথরিটি (আরডিএ) হতে অনুমোদন পাওয়ার উদ্দেশ্যে প্লান জমা প্রদানের সময়;

১৮. ড্রাগ লাইসেন্স ইস্যু করনের সময়;

১৯. সিটি কর্পোরেশন, পৌরসভা বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার মধ্যে বানিজ্যিক ভিত্তিতে গ্যাস সংযোগের আবেদনের সময়;

২০. ভাড়ায় চালিত বাস, ট্রাক, প্রাইমমোভারন, লরী ইত্যাদি রেজিষ্ট্রেশনে, মালিকা পরিবর্তন, ফিটনেস নবায়নের সময় এবং প্লেইং ফর হায়ারের সময়;

Add comment

Security code
Refresh

About directory

Market Bangladesh is a dynamic online directory. It helps to increase and expand business. One can create firms or shop profiles and add images of products & services with the help of our representatives and also create Offers and Events. It will be effective and efficient for all classes of people and businesses. Continue

Amazon

User Area



Not registered yet?

Join the system.

Create an account