Dual Currency Debit Card ( ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড)
Dual Currency Debit Card বা ক্রেডিট কার্ড মূলত দুটো কারেন্সি বা মূদ্রার ব্যবহার করার সুযোগ দেয় যেমনঃ বাংলাদেশী টাকা ও আমেরিকান ডলার বা ইউএসডি। এ কার্ডের মাধ্যমে যখন প্রয়োজন দু’ধরনের একাউন্ট ব্যালেন্স প্রবেশ করানো যায় এবং ব্যবহার করা যায়।
কার্ডের সুবিধা কিঃ
১) যে কোন সময় ATM/CRM থেকে টাকা উত্তোলন
২) ক্যাশলেস সুবিধা
৩) ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে দেশ ও বিদেশে এটিএম বুথ বা বিক্রয়কেন্দ্রসমূহে (পয়েন্ট অব সেল POS) টার্মিনালে লেনদেন করতে পারবেন।
৪) বিভিন্ন ইন্টারন্যাশনাল ই-কমার্স ও অন্যান্য ওয়েবসাইট থেকে পণ্য ক্রয়ে এই কার্ড ব্যবহার করা যায়। যেমনঃ অ্যামাজন, আলি এক্সপ্রেস, ই-বে ইত্যাদি
৫) ফেসবুক, গুগল ইত্যাদি প্লাটফর্মের বিজ্ঞাপন ফি প্রদানের জন্য এটি ব্যবহার করা যায়।
৬) ডোমেইন, হোস্টিং ক্রয়ে সহজে পেমেন্ট করার সুবিধা
৭) প্রয়োজনবোধে টাকায় কিংবা ইউএসডি’তে লেনদেন করতে পারবেন।
কোন কোন ব্যাংক কি কি ডুয়েল কারেন্সি কার্ড দিচ্ছেঃ
১) Eastern Bank Ltd.- Dual Currency Card
২) Islami Bank Ltd. - Dual Currency Debit card
3) The City Bank Ltd. Mastercard Platinum International Debit Card
4) Premier Bank Ltd. Dual Currency Card
5) SIBL- Prepaid Card



