How to Start Business with Daraz OR How to become a Daraz Seller
আপনি কি একজন ক্ষুদ্র বা মাঝারি ব্যবসায়ী কিংবা আপনি কি অনলাইন/ই-কমার্স ব্যবসারম্ভ করতে চাচ্ছেন? জি তাহলে আপনি বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস দারাজের সাথে কাজ শুরু করতে পারেন।
দারাজ একটি অনলাইন মার্কেটপ্রেস যেখানে বর্তমানে প্রায় ৩২ হাজার সেলার বা বিক্রেতা রয়েছে, আমরা প্রথমে কিছু শব্দের সাথে পরিচিত হয়ে নিই। যেমনঃ মার্কেটপ্লেস, সেলার, দারাজ ইউনিভার্সিটি, দারাজ হাব, কাস্টমার, প্যাকেজিং ম্যাটেরিয়াল
মার্কেটপ্লেসঃ অনলাইনে এমন একটি ওয়েবসাইট যেখানে অসংখ্য বিক্রেতা তাদের পণ্য ও সেবা বিক্রয়ের জন্য প্রদর্শন করে এবং অসংখ্য ক্রেতা সেইসব পণ্য ও সেবা ক্রয়ের জন্য এখানে আসে। এইসব ক্রেতা ও বিক্রেতাদের মাঝে যোগাযোগ বা সংযোগ স্থাপন করাই মার্কেটপ্লেস এর কাজ যেমন- দারাজ
সেলারঃ দারাজে যারা পণ্য বিক্রয় করে বা সরবরাহ করে তাদের সেলার বলা হয়। দারাজ নিজে কখনো পণ্য যোগান দেয় না, দারাজের কাজ হলো মার্কেটিং, ডেলিভারী, ক্যাম্পেইন, টাকা সংগ্রহ করা, ম্যানেজমেন্ট করা। সেলারদের কাজ হলো তাদের প্রদর্শিত বা অফারকৃত পণ্য সঠিক সময়ে সঠিক নিয়মে দারাজের হাবে (অফিসসমূহ) পৌছে দেয়া। How to Start Business with Daraz
দারাজ ইউনিভার্সিটিঃ এটি হলো মূলত দারাজের বিজনেস সংক্রান্ত যাবতীয় নিয়মাকানুন, কৌশল, প্যাকেজিং করার নিয়ম, ডেলিভারীর জন্য প্রস্তুত করা, কোয়ালিটি মেইনটেইন করা, বিভিন্ন ক্যাম্পেইন এর বিষয়গুলো সেলারদের কাছে বিস্তারিত তুলে ধরার জন্য দারাজ ইউনিভার্সিটি সার্বক্ষনিক কাজ করে।
দারাজ হাবঃ এখানে দারাজের মার্কেটপ্লেস সংক্রান্ত যাবতীয় কাজকর্ম সম্পন্ন করা হয় যেমনঃ সেলাররা এখানে পণ্য এনে প্যাকেজিং মেটেরিয়াল ক্রয় করে প্যাকেজিং সম্পন্ন করে, সেলারদের শপে কোন সমস্যা হলে এখানে দায়িত্বপালনরত কর্মচারীগন সহযোগিতা করেন, ইনভয়েস ও চালান প্রিন্ট করার ব্যবস্থা রয়েছে। অর্থাৎ এখানে একজন সেলার শুধু পণ্যটি নিয়ে আসবেন এবং যাবতীয় কাজ এখানেই সম্পাদন করতে পারেন। How to Start Business with Daraz
কাস্টমারঃ যারা দারাজ থেকে পণ্য বা সেবা ক্রয় করেন।
প্যাকেজিং ম্যাটেরিয়ালঃ পণ্য মোড়কীকরনের জন্য যেসব দ্রব্যাদি ব্যবহার করা হয়, যেমন- কাটুন/বক্স, পলিব্যাগ, সেলোফোন, বাবলপলি, টেপ ইত্যাদি।
এবার আসুন দেখে নিই কিভাবে দারাজ সেলার হবোঃ
আপনি দারাজ ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে একাউন্ট ওপেন করতে পারেন, রেজিষ্ট্রেশনের জন্য ক্লিক করুন দেখবেন নিচের ছবির মতো অপশন আসবে 
এখান থেকে আপনি যে কোন একটি অপশন সিলেক্ট করতে পারেন। তবে সাধারনত লোকাল সেলার দিয়েই আমরা ক্ষুদ্র উদোক্তারা শুরু করতে পারি যারা নিজ গৃহ বা দোকান থেকে ব্যবসা শুরু করতে ইচ্ছুক। অথবা আপনি সরাসরি সাইনআপ পেজে গিয়ে শুরু করতে পারেন নিচের ছবির মতো করে- 
এই ফর্মে আপনি Individual বা Business যে কোনটি সিলেক্ট করতে পারেন, Individual এর ক্ষেত্রে প্রয়োজন হবে মোবাইল নাম্বার, জাতীয় পরিচয়পত্র এবং ব্যাংক একাউন্টের বিস্তারিত। Business এর ক্ষেত্রে আপনার ব্যবসার ট্রেডলাইসেন্স ও ঠিকানা প্রয়োজন হবে। আপনার মোবাইল একটি ওটিপি নাম্বার আসবে যেটা দিয়ে মোবাইল ভেরিফিকেশন করতে হবে। মোবাইলে আসা নাম্বারটি লিখুন এবং ইমেইল, পাসওয়ার্ড ও শপের নাম দিয়ে সাইন করে ফেলুন। How to Start Business with Daraz
আপনার ইমেইল বা মোবাইল দিয়ে লগইন করে যাবতীয় তথ্যগুলো পূরণ করুন যেমন- ওয়্যারহাউজ ঠিকানা, বিজনেস ঠিকানা, জাতীয় পরিচয় পত্রের উভয় পাশ আপলোড করতে হবে, ব্যাংক একাউন্টের বিবরণ লিখে ব্যাংক চেকের কপি আপলোড করতে হবে।
সাইন আপ করার পর দারাজ অফিস থেকে আপনার মোবাইল না্ম্বারে কল করে আপনার শপটি ভেরিফাই করে একটিভ করে দিবেন।
এরপর কাজ হলো আপনার পণ্যগুলো সংযুক্ত করা সঠিকভাবে যা আমরা পরবর্তীতে আলোচনা করব অথবা দারাজ ইউনিভার্সিটিতে বিস্তারিত খেতে পারেন।
ভালো লাগলে আমাদের লেখাটি শেয়ার করুন।


