পাঁয়ের তালুতে এক টুকরা পেঁয়াজের স্বাস্থ্য উপকারিতা
পেঁয়াজের গন্ধটা আপনার কাছে মোটেও ভাল লাগার বিষয় না হলেও এর বেশ কিছু উপকারিতা আপনাকে এটার প্রতি আসক্তি জন্মাতে সাহায্য করবে।
না, খাওয়ার বিষয় নয় আজকে আমরা জানব কিভাবে পাঁয়ের তালুতে পেঁয়াজের এক টুকরা আপনার স্বাস্থ্য উপকারিতা বাড়িয়ে দেয়।
ব্যাকটেরিয়াঃ মেডিকেল সাইন্স বলছে মানুষের পাঁয়ের তালুতে প্রায় ৭ হাজার নার্ভ থাকে যা সমগ্র শরীরের সাথে সংযুক্ত। এজন্যই পাঁয়ের তালুতে এক টুকরা পেঁয়াজ অসাধারন কিছু কাজ করে। একটা টুকরা পেঁয়াজ সমস্ত শরীরকে পরিস্কার করে। এটা শরীরের খারাপ ব্যাকটেরিয়া ও দূষিত পদার্থ বের করে দেয়।পাঁয়ের তালুর ত্বক পাতলা হওয়ার দরুন ভাল ব্যাকটেরিয়া ও রাসায়নিক শোষণ করে নেয়। এভাবেই এটি রক্ত পরিষ্কারক হিসেবে কাজ করে। এর রয়েছে নিরাময় করার ক্ষমতা।
পাঁয়ের তালুতে পেঁয়াজের উপকারিতা বিস্তারিতঃ
১। সংক্রমণকে বিদায় করে
পেঁয়াজ প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। পায়ের পাতার নীচের অংশে পেঁয়াজ লাগিয়ে ঘুমালে তা শরীরের অন্য যেকোন অংশের সংক্রমণের বিরুদ্ধে উপকারী হয়। এর মাধ্যমে রোগ নিরাময়ের প্রক্রিয়াটি ত্বরান্বিত হয়।
২। বিষাক্ত পদার্থ দূর করার প্রক্রিয়াকে উন্নত করে
রক্তের মধ্যে বিষাক্ত পদার্থ জমা হলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়। পেঁয়াজের ফসফোরিক এসিড বিষাক্ত পদার্থের জন্য চুম্বকের মত কাজ করে। শরীর থেকে এদের খুব সহজেই বের করে দিতে সাহায্য করে। নিয়মিত এর ব্যবহারের ফলে স্বাস্থ্যের উন্নতি হয়।
৩। শরীরকে আর্দ্রতা দেয়
পেঁয়াজে ৯০ শতাংশ পানি থাকে। মেরিডিয়ানের বৈদ্যুতিক শক্তি শরীরের জন্য প্রয়োজনীয় পানি বিতরণ করে। তাই যাদের পানি কম খাওয়া হয় তাদের পায়ের পাতার নীচে পেঁয়াজ লাগিয়ে ঘুমানোর পরামর্শ দেয়া হয়।
৪। ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে
পেঁয়াজ ভিটামিন ই ও ভিটামিন সি সমৃদ্ধ। যা আমাদের শরীরের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যাবশ্যকীয়। এই ভিটামিনগুলো চমৎকার অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে। অর্থাৎ এটি কোষীয় বয়স বৃদ্ধির প্রক্রিয়াকে ধীর করে।
৫। ঠান্ডাজনিত সমস্যা থেকে দ্রুত নিরাময়ের জন্য এটি চমৎকার কাজ করে
ডাক্তার লরেন ফিডার, লস এঞ্জেলস হোমিও ডাক্তার, তিনি পেঁয়াজের কার্যকারিতা নিশ্চিত করেন। তিনি বলেন, ঠান্ডাজনিত সমস্যা, পেটের ক্ষত এবং দাঁতের ব্যথার জন্য কার্যকরী।
পাঁয়ের পাতায় পেঁয়াজ লাগিয়ে ঘুমাবেন যেভাবে :
সাদা বা লাল যেকোন ধরণের পেঁয়াজই ব্যবহার করতে পারেন। একটি পেঁয়াজ গোল করে টুকরো করে কেটে নিন। এবার পায়ের পাতার নীচের মাঝামাঝি অংশে পেঁয়াজ লাগিয়ে মোজা পরে নিন। এটি আপনি প্রতিদিন ব্যবহার করতে পারেন অথবা সপ্তাহে একদিন ব্যবহার করতে পারেন।
(বিঃদ্রঃ নষ্ট হওয়া বা পঁচে যাওয়া পেঁয়াজ ব্যবহার করবেন না, তাজা পেঁয়াজ ব্যবহার করুন)। সেলারহাট


